দ্রুতই ডিজিটাল হচ্ছে টেলিযোগাযোগ বিভাগের সব প্রতিষ্ঠান

৮ ডিসেম্বর, ২০২০ ১৬:২৫  
জনগণের সেবা প্রদানের সাথে সম্পৃক্ত ডাক, টেলিটক, বিটিসিএলসহ টেলিযোগাযোগ বিভাগের প্রতিটি প্রতিষ্ঠানকে দ্রুততম সময়ের মধ্যে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।  বলেছেন, বাটন টিপে সেবাগ্রহীতাগণ সেবা নিতে না পারলে ডিজিটাল বিপ্লব এগিয়ে নেওয়া সম্ভব নয়। মঙ্গলবার কক্সবাজারে অনুষ্ঠিত ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের উদ্ভাবনী ও সেবা সহজীকরণ বিষয়ক ৫দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে অনলাইনে উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন মন্ত্রী। এসময় তিনি ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্টদের আরও তৎপর হওয়ার নির্দেশ দেন। অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো: আফজাল হোসেন এবং অতিরিক্ত সচিব সেলিমা সুলতানা বক্তৃতা করেন। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের যুগ্ন-সচিব মুহম্মদ আবদুল হান্নান এর সঞ্চালনায় কর্মশালার রিসোর্স পার্সন এটুআই কর্মকর্তা ইফতেখার আলম বিষয় ভিত্তিক ধারণা ব্যাখ্যা করেন। বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আরো বলেন, আমরা ডিজিটাল সুযোগ সুবিধার ক্ষেত্রে ইউরোপ আমেরিকাসহ উন্নত দেশের তুলনায় একবিন্দু পরিমানও পিছিয়ে নেই বলে মন্ত্রী উল্লেখ করেন। তিনি বলেন, করোনার আগে দেশে একহাজার জিবিপিএস ইন্টারনেট ব্যবহার করা হতো যা ডিসেম্বর পর্যন্ত দ্বিগুণেরও বেশী ব্যবহৃত হচ্ছে।